সরকারি চাকরিজীবীদের শাস্তিতে হচ্ছে নতুন বিধান
সরকারি প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা রুখতে কঠোর হচ্ছে সরকার। সরকারি কর্মকর্তাদের শৃঙ্খলা ভঙ্গে নতুন শাস্তির বিধান আনা হচ্ছে।
জানা গেছে, সরকারি চাকরি আইন-২০১৮' সংশোধনের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, অভিযোগ গঠনের তারিখ থেকে সর্বোচ্চ ২৫ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।
দায়িত্বে অবহেলা, প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করলে এখন আর দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ায় যাবে না প্রশাসন। সর্বোচ্চ ২৫ দিনের মধ্যে শাস্তির বিধান করা হচ্ছে আইনে।
সংশোধিত আইনের খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এই আইন ক্ষমতার অপব্যবহার ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা রোধ করবে বলে ধারণা করেছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে সরকারি কর্মচারীদের সেবা প্রদানে মনোযোগী রাখতে সহায়তা করবে এই আইন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।