ঢাকা রেঞ্জে বদলি-পদায়ন নিয়ে প্রতারণার অভিযোগ, সতর্ক থাকার আহ্বান
ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে কিছু অসৎ ব্যক্তি বিভিন্ন পদবির পুলিশ সদস্যদের বদলি-পদায়নের আর্থিক লেনদেনের প্রস্তাব দিয়ে প্রতারণা করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা রেঞ্জ ডিআইজির দপ্তর থেকে পাঠানো এর সতর্কবার্তায় একথা বলা হয়।
সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি ঢাকা রেঞ্জ ডিআইজির সাথে পরিচয়ের কথা বলে কিছু ব্যক্তি বিভিন্ন পদবির পুলিশ সদস্যদের নিকট তাদের চাহিত ইউনিটে পদায়নের নামে আর্থিক লেনদেন করছেন বলে তথ্য পাওয়া গেছে। বর্তমানে সর্বোচ্চ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে ঢাকা রেঞ্জের ইউনিটসমূহে বিভিন্ন পদবির পুলিশ সদস্যদের বদলি ও পদায়ন করা হচ্ছে।
অতএব, এক্ষেত্রে কারো সাথে আর্থিক লেনদেন পরিহার করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। একইসাথে, ঢাকা রেঞ্জের আওতাধীন কোন ইউনিটে বদলি ও পদায়নের জন্য কারো প্রলোভনে প্রতারিত না হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটস্থ থানায় হস্তান্তরের জন্য বলা হলো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।