‘কৌশলে নির্বাচন থেকে সরার সুযোগ কাউকে দেবে না বিএনপি’
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল কৌশলে নির্বাচন থেকে সরে যেতে চায় কিন্তু বিএনপি তাদের সেই সুযোগ দেবে না। এ বিষয়ে নির্বাচন কমিশনকে সমতা নিশ্চিত করার আহ্বান জানানো হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির স্বার্থে বিএনপি তাদের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে। তবে কিছু রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন এই সিদ্ধান্তকে দুর্বলতা হিসেবে দেখেছে বলে তিনি মন্তব্য করেন।
বিএনপির এই অবস্থান ব্যাখ্যা করে তিনি আরও বলেন, বিএনপির ভদ্রতাকে দুর্বলতা ভাবা ঠিক নয় বরং নম্রতা ও শান্তি বজায় রাখার প্রয়াস। বিএনপি গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে চায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।