সময় বেঁধে দিয়ে হাওরে কাজ শেষ করা সম্ভব নয় -প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ডেটলাইন দিয়ে কাজ করা সম্ভব হবে না। হাওরে বাঁধ নির্মাণে প্রকৃতির উপর নির্ভর করতে হয়।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের কাছে থাকা প্রতিবেদন অনুযায়ী সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধের ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। কাজ ফিনিশিংয়ে কোনো শেষ নেই। বাঁধে ঘাস লাগানো শেষ হলে আমরা সম্পূর্ণ কাজ শেষ হয়েছে বলে মনে করি।
উল্লেখ্য, সুনামগঞ্জের ১২টি উপজেলার ৫৮টি হাওরে এবার ১ হাজার ৬৩টি প্রকল্পে ৭৪৫ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। এই কাজের নির্ধারিত সময় শেষ হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি। এরপর সময় আরও এক সপ্তাহ বাড়ানো হয়। কিন্তু এখনো পুরো কাজ শেষ হয়নি। এবার বাঁধের কাজে প্রাক্কলন ধরা হয়েছে ২০৩ কোটি টাকা, যা গত বছরের তুলনায় দ্বিগুণ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।