যেভাবে মাছ ভাজলে কড়াইতে লাগবে না
, ২৩ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৬ মার্চ, ২০২৩ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
মাছ রান্না করার সময় অনেকেই সাধারণত মাছটাকে প্রথমে ভাজেন। আর এই মাছ ভাজতে গিয়েই দেখা দেয় বিপত্তি। বেশিরভাগ সময়ই কড়াইয়ে মাছ লেগে যায়। ভাজার সময় মাছ উল্টাতে গেলে ভেঙে যায় বা মাছের চামড়াটা আলাদা হয়ে যায়।
মাছ ভাজার সময় ভেঙে এবড়োথেবড়ো হয়ে গেলে, তা মন খারাপের মতো বিষয়। তবে মাছ ভাজার সময় কিছু কৌশল অবলম্বন করলে মাছ আর ভেঙে যাবে না বা কড়াইতে আটকে যাবে না। জানুন, কোন কোন বিষয়গুলো খেয়াল রাখলে মাছ ভাঙবে না।
* মাছ ধোয়ার পর ভালো করে পানি ঝরিয়ে নিন। টিস্যু দিয়ে মাছ শুকনো করে মুছে নিলে আরো ভালো। কারণ মাছে পানি থাকা অবস্থায় গরম তেলে ছাড়লে, কড়াইতে লেগে যায়। এতে মাছ নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাওয়া বা ছাল ছাড়িয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।
* টিস্যু দিয়ে মাছ ভালো করে মুছার পর হলুদ গুঁড়া, লবণ ও মরিচ গুঁড়া মাখিয়ে নিন। কিছুক্ষণ পর তেল গরম করে মাছ ভাজুন।
* অনেকেই তেল ঠিকমতো গরম হওয়ার আগেই মাছ ছেড়ে দেন, এর ফলে কড়াইতে লেগে যাওয়ার আশঙ্কা থাকে। তাই মাছ তেলে ছাড়ার আগে দেখে নিন তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা।
* মাছ কড়াইতে ছাড়ার সঙ্গে সঙ্গেই নাড়তে শুরু করবেন না। অন্তত মিনিট পাঁচেক একভাবেই রেখে দিন। মাছ একটু শক্ত না হওয়ার আগেই নাড়তে শুরু করলে কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
* অনেকেই খুব অল্প তেলে মাছ ভাজেন। এমনটা করবেন না। মাছ ভাজার জন্য পর্যাপ্ত তেল ব্যবহার করুন। তাহলে কড়াইতে মাছ লেগে যাবে না।
* মাঝারি আঁচে মাছ ভাজুন। এক পিঠ ভালো করে ভাজা হওয়ার পর মাছ উল্টাবেন। অন্যথায় মাছ ভেঙে যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)