ইতিহাস
সম্মানিত সুন্নত মুবারক এবং পবিত্র হাদীছ শরীফ উনার প্রতি সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি উনার মুহব্বত
, ১৭ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ সাবি’ ১৩৯১ শামসী সন , ০২ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৬ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) ইতিহাস
সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি তিনি পরিপূর্ণরূপে সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনার আক্বীদার ছিলেন এবং সম্মানিত শাফেঈ মাযহাব উনার অনুসারী ছিলেন। মহাসম্মানিত সুন্নত মুবারক এবং ফরজ-ওয়াজিব-নফল আমলসমূহ পালনের ক্ষেত্রে তিনি অত্যন্ত সচেষ্ট ছিলেন। এমন কিছু সুন্নত মুবারক রয়েছে যা তিনি উনার জিন্দেগীতে কখনই তরক করেননি। একবার তিনি বলেছিলেন, “বছরের পর বছর গুজার হয়ে গেছে। কিন্তু আমার এক ওয়াক্ত সম্মানিত ছলাতও আমি বিনা জামায়াতে আদায় করিনি।” সুবহানাল্লাহ!
সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি তিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিইয়ীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছানা-ছিফত মুবারক সম্বলিত কবিতা অত্যন্ত পছন্দ করতেন। যা উনার জীবনীলেখক কাজী বাহাউদ্দিন শাদ্দাদের লেখনীতে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে।
তিনি বেশিবেশি পবিত্র হাদীছ শরীফ শ্রবণ করতেন। যখন কোনো পবিত্র হাদীছ শরীফ উনার সামনে বলা হতো তখন তিনি দরবারের সবাইকে নীরব থাকার নির্দেশ দিতেন এবং আদব বজায় রাখতেন। যদি তিনি কখনও শুনতেন যে, কোনো এলাকায় পবিত্র হাদীছ শরীফ উনার ক্ষেত্রে উচ্চ মর্তবার কোনো শায়েখ অবস্থান করছেন; তিনি তৎক্ষনাৎ সেই শায়েখ উনার কাছে চলে যেতেন এবং পবিত্র হাদীছ শরীফ উনার দরসে উপস্থিত হয়ে তা শ্রবণ করতেন। পবিত্র হাদীছ শরীফ উনার মূল বিষয়বস্তু যদি শিক্ষামূলক এবং উপদেশমূলক হতো তাহলে তিনি তৎক্ষনাৎ শিশুর মতো কান্না করতেন। তিনি পবিত্র হাদীছ শরীফ শ্রবণে এতটাই মাতোয়ারা ছিলেন যে, জিহাদ চলাকালে ময়দানেই তিনি যোদ্ধাদের কাছ থেকে পবিত্র হাদীছ শরীফ শ্রবণ করতেন। সুবহানাল্লাহ!
সপ্তাহের অন্যান্য দিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকলেও সম্মানিত ইছনাইনিল আযীম শরীফ (সোমবার) তিনি প্রশাসনিক সকল কাজ থেকে নিজেকে দূরে রাখতেন। এদিন তিনি বেশি পরিমাণে ইবাদত-বন্দেগীর পাশাপাশি গরীব-মিসকিনদের সাহায্য সহযোগীতা করতেন। বেশি বেশি দান-খয়রাত করতেন। মিশরে অবস্থানকালে কিংবা সামরিক ছফরে থাকা অবস্থায় যেখানেই তিনি থাকতেন সপ্তাহে এই দিন মুবারক তিনি বিশেষভাবে অতিবাহিত করতেন। সুবহানাল্লাহ!
বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়, জিন্দেগী মুবারকে খুব কমবারই উনার পবিত্র যাকাত ফরয হয়েছিলো। কারণ কোনো সময়ই তিনি বেশি পরিমাণ সম্পদ জমা করে রাখেননি। সমস্ত সম্পদ তিনি সম্মানিত দ্বীন ইসলাম উনার পথে খরচ করেছেন। সম্মানিত বিছাল শরীফের সময় তিনি মাত্র একটি দীনার ও ৪৭টি দিরহাম রেখে যান। এছাড়া আর কোনো স্থাবর-অস্থাবর সম্পত্তি তিনি রেখে যাননি।
মূলত, সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি উনার কামিয়াবীর মূল রহস্যই হচ্ছেন- উনি সবসময় মূলের দিকে ধাবিত ছিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সম্মানিত শরীয়ত সম্পর্কিত বিষয়গুলোকে উনারা সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন। ফলে দুনিয়াবী বিষয়গুলো উনাদের জন্য আসান হয়ে যেতো। সুবহানাল্লাহ!
সূত্র: * আন নাওয়াদিরু’স সুলতানিয়া (কিতাব)
-মুহম্মদ শাহ জালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আফ্রিকান মুসলমান ইউরোপকে যেভাবে সমৃদ্ধ করেছেন
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী সংগঠন ‘আইএস’ এর মাধ্যমে মুসলিম বিশ্ব ভাঙ্গার মানচিত্র বাস্তবায়নে ব্যর্থ হয়ে এখন গাজা যুদ্ধের মাধ্যমে সেই চেষ্টা করছে ক্রুসেডার জোট
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (২)
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিজরী চর্তুদশ শতকের মহান মুজাদ্দিদ, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে যামান হযরত আবূ বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমেরিকা আবিষ্কারের যে সঠিক তথ্যটি আড়াল করা হয়েছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃটিশরা কুচক্রীদের সহযোগিতায় মাদরাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে চালু করে সেক্যুলার নামক নাস্তিক্যবাদী সিলেবাস। (২য় পর্ব)
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১১ম পর্ব)
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (৫)
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বৃটিশরা কুচক্রীদের সহযোগিতায় মাদরাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে চালু করে সেক্যুলার নামক নাস্তিক্যবাদী সিলেবাস। (১ম পর্ব)
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (৪)
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (২)
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












