সম্মানিত দ্বীন ইসলাম ও মুসলমানগণের অধিকার আদায়ের লক্ষ্যে আইনী কার্যক্রম
মুসলমানদের চিরশত্রু ইহুদী, নাসারা, হিন্দু, বৌদ্ধসহ সমস্ত কাফির, বেদ্বীন, বদদ্বীনরা ছলে, বলে, কৌশলে মুসলমানদের জাহিরী-বাতিনী তথা সর্বোত ক্ষতি সাধনে তৎপর। যার বাস্তবতা দেখতে পাই আমাদের দেশেও। এদেশ থেকে ইসলামী অনুশাসন, তাহযীব-তামাদ্দুন উঠিয়ে দিয়ে মুসলমানদেরকে কোনঠাসা করার লক্ষ্যে এই কাফির গোষ্ঠী কখনো মিডিয়াকে, কখনো শাসক শ্রেণীকে এবং কখনো আদালতকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করে যাচ্ছে। এমনকি শাসক শ্রেণী কোন বিষয়ে সম্মত না হলে, আনুগত্যতা না দেখালে তাদের পরিবর্তনেও সা¤্রাজ্যবাদীরা দেশের আদালতকে ব্যবহার করছে।
তাই, বর্তমান সময়ের যিনি সম্মানিত ইমাম ও মুজাদ্দিদ, ছহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সুলত্বানুন নাছীর, আল ক্বউইউল আউওয়াল, আল জাব্বারিউল আউওয়াল, ক্বইয়ুমুয্যামান, ঢাকা রাজারবাগ শরীফ উনার মহাসম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিস সালাম তিনি সম্মানিত দ্বীন ইসলাম ও মুসলমানদের স্বার্থ বিরোধী কাফির ও মুনাফিকদের যাবতীয় ষড়যন্ত্র ও কূট কৌশল নস্যাৎ করে সত্যিকার অর্থেই ইসলামী অনুশাসন প্রতিষ্ঠায় বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছেন। সেগুলোর অন্যতম “আইনী কার্যক্রম”। সুবহানাল্লাহ। যা উনার ঐতিহাসিক অভূতপূর্ব আজিমুশ্বান তাজদীদ মুবারক।
এ তাজদীদী কার্যক্রমের সফলতা আজ দিবালোকের চেয়েও সুস্পষ্ট। ফলশ্রুতিতে সম্মানিত দ্বীন ইসলাম ও মুসলমানদের স্বার্থ বিরোধী কাফির ও মুনাফিকদের অনেক ষড়যন্ত্র ও কূট কৌশল নস্যাৎ হয়েছে, হচ্ছে এবং হতেই থাকবে। ইনশাআল্লাহ!
পবিত্র জুমুয়ার নামাজ দুপুর দেড়টায় করার নির্দেশনার বিরুদ্ধে ইসলামিক ফাউন্ডেশন এর ডিজিকে আইনী নোটিশ:
গত ১৩ এপ্রিল ইসলামিক ফাউন্ডেশন এর ডিজি কর্তৃক স্বাক্ষরিত এক নির্দেশনায় সারাদেশের সকল মসজিদে একই সময়ে পবিত্র জুমুয়ার নামাজ আদায়ের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। উক্ত নির্দেশনা জারির প্রতিবাদে মুহম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্রের মুফতীয়ে আ’যম আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহ সাহেবের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট মুহম্মদ মেজবাব উদ্দীন চৌধুরী রেজিস্টার্ড ডাকযোগে ইফা ডিজি বরাবর একটি আইনী নোটিশ পাঠান। গত ১৫ এপ্রিল এই নোটিশটি পাঠানো হয়।
নোটিশে বলা হয়, পবিত্র জুমুয়ার নামাজে প্রত্যেক দ্বীনদার মুসলমানগণ অংশগ্রহণ করেন এবং উক্ত দিন সরকারী ছুটি থাকায় সাধারণত প্রত্যেকে তার বাসায় অবস্থান করেন এবং স্থানীয়ভাবে মহল্লার মসজিদে জুমুয়ার নামাজ আদায়ে করেন। সেহেতু নামাজের সময়ের বিষয়ে প্রত্যেকে অবগত থাকেন, ফলে নামাজের সময়ের বিষয়ে কোন প্রকার বিভ্রান্তি থাকে না।
নামাযের ওয়াক্ত বিষয়ে নোটিশে বলা হয়েছে, শরিয়তে প্রত্যেক ওয়াক্তের নামাজের জন্য সময় নির্দিষ্ট করে দেয়া হয়েছে এবং ওয়াক্তমত নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, সেহেতু নামাজ আদায়ের জন্য প্রত্যেক এলাকায় তাহাদের সুবিধাজনক সময়ে নামাজ আদায় করবেন এটাই স্বাভাবিক। আর শরীয়তে কাউকে বাধ্য করার সুযোগ না থাকায় উক্ত নোটিশ শরিয়তসম্মত না হওয়ায় ইফা’র বিজ্ঞপ্তি প্রত্যাহারযোগ্য।
নোটিশে বিজ্ঞপ্তিটি প্রত্যাহারের সময়সীমা দিয়ে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি’র উক্ত বিজ্ঞপ্তি সমাজে মুসলমানদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করবে, তাই নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণ করার জন্য উচ্চ আদালতে রিট দায়েরসহ যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
-০-
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।