সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
, ০৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ আশির, ১৩৯৩ শামসী সন , ২৬ মার্চ, ২০২৬ খ্রি:, ১২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
গাইবান্ধা সংবাদদাতা:
সদর উপজেলায় পৈত্রিক সম্পত্তির ভাগ কম পাওয়ার জেরে বাবার কবর ভাঙচুর করার অভিযোগ উঠেছে ছোট ছেলের বিরুদ্ধে। গত মঙ্গলবার দুপুরে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তারি গ্রামে ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলের নাম শাহ আলম মিয়া শালু।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল মান্নান মিয়া মৃত্যুর আগে তার ৪ বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দিয়ে যান। বড় চার ভাইয়ের দাবি অনুযায়ী, বণ্টননামায় মেজ ভাই ইকবাল মিয়াকে তুলনামূলক বেশি জমি দেয়া হয়েছে-এমন অভিযোগে ক্ষুব্ধ ছিলেন শাহ আলম।
গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শাহ আলম তার বাবার কবরের ওপর উঠে চারপাশের বেড়া ও ঘেরা ভাঙচুর শুরু করেন। উল্লেখ্য, পারিবারিক ওই কবরস্থানটি মেজ ভাই ইকবাল মিয়ার অংশে পড়েছে। শাহ আলমের দাবি, ওই জায়গাটি তার নিজের এবং তাকে কম জমি দেয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, ‘বাবার কবরের ওপর এমন ন্যাক্কারজনক হামলা মেনে নেয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে খোলাহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার) আব্দুল হাই বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি আপাতত শান্ত করেছি। একজন সন্তানের কাছ থেকে বাবার কবরের প্রতি এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)