কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
কুমিল্লা সংবাদদাতা:
কুস্তির আসর মুহূর্তেই রূপ নেয় শোকাবহ ঘটনায়। উল্লাস আর প্রতিযোগিতার মধ্যেই হঠাৎ মতু্যুর কোলে ঢলে পড়েন এক অভিজ্ঞ কুস্তিগীর, যা উপস্থিত দর্শকদের স্তব্ধ করে দেয়।
গত মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর আলিম মাদরাসা সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।
মতু হেলাল উদ্দিন মজুমদার (৫৩) স্থানীয়ভাবে ‘বলি হেলাল’ নামে পরিচিত ছিলেন। তিনি লাকসাম উপজেলার কোঁয়ার গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন মুদি দোকানদার। তবে কুস্তির অঙ্গনে তার ছিলো আলাদা পরিচিতি ও সুনাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেফারির উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই শুরু করেন হেলাল। এক পর্যায়ে প্রতিপক্ষ তাকে মাটিতে ফেলেন এবং পা ধরে কিছুটা টেনে নেন। ঠিক তখনই হঠাৎ নিস্তেজ হয়ে পড়েন তিনি। বন্ধ হয়ে যায় তার নড়াচড়া, থেমে যায় খেলা।
প্রথমে অনেকেই ধারণা করেছিলেন, তিনি হয়তো অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু দ্রুতই স্পষ্ট হয় মাঠেই শেষ নিঃশ^াস ত্যাগ করেছেন এই কুস্তিগীর।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।