সমাজ-দেশ-পরিবার নিয়ে এখন কারও ভাবনা নেই -হানিফ
নীতি নৈতিকতাহীন, মানবিক মূল্যবোধহীন জীবন কখনো সুন্দর হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, মানুষের মধ্য থেকে সততা, মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। সমাজ-দেশ-পরিবার নিয়ে এখন কারও ভাবনা নেই।
গতকাল জুমুয়াবার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিএনপির উদ্দেশ্যে হানিফ বলেন, ব্যক্তি ও দলীয় স্বার্থের জন্য যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, তাদের মধ্যে নীতি নৈতিকতা নেই।
মানুষ ধীরে ধীরে যান্ত্রিক জীবনে চলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব স্বার্থ উপেক্ষা করে দেশ ও জাতি নিয়ে ভেবেছেন বলেই আমরা স্বাধীন। তার যে স্বপ্ন ছিল সোনার বাংলা, সেই স্বপ্ন পূরণে বর্তমান সরকার কাজ করছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা দরকার।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।