প্রধানমন্ত্রী ছাড়া অন্য কেউ আশ্রয়ণ প্রকল্পের কথা চিন্তা করেনি -রুমানা আলী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের প্রাণের মানুষ। আমরা যত বেশি আপনাদের কাছে যাই, আপনাদের সুখ-দুঃখের কথা শুনি, তিনি (প্রধানমন্ত্রী) তত বেশি খুশি হন মন্তব্য করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী বলেছেন, ‘প্রধানমন্ত্রী সব সময় বলেন, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। প্রধানমন্ত্রী শাকসবজি, ফলমূলের বাগানের ওপর জোর দিয়েছেন, যাতে নিজেদের উৎপাদিত শাক-সবজি, ফলমূল দিয়ে আপনাদের পরিবারের চাহিদা পূরণ করতে পারেন। আপনাদের সংসারের ব্যয় কমাতে পারেন।’
গতকাল জুমুয়াবার গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘর পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণের সময় এসব কথা বলেন অধ্যাপক রুমানা আলী।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘গুচ্ছগ্রাম আমার সেই ছোটবেলা থেকে দেখা। আমার বাবা প্রয়াত সাংসদ অ্যাডভোকেট রহমত আলী ১৯৯৬-৯৭ সালে আপনাদের সমস্যা চিহ্নিত করে ভালোবেসে এই গুচ্ছগ্রাম করে দিয়েছেন। সেটা প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্প করে, দলিলপত্র করে দিয়ে মালিকানা হস্তান্তর করেছেন। এটা প্রধানমন্ত্রী ছাড়া অন্য কেউ চিন্তা করেনি।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।