সবজির বাজারে আগুন, মাছ-মুরগির দামেও হাহাকার
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৪ মে, ২০২৫ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছে শ্রমজীবী ও সাধারণ ক্রেতারা। মাছ, মুরগি, সবজি- কোনোকিছুতেই নেই স্বস্তি। বাজারে প্রতিটি জিনিসের দাম ক্রমেই বাড়ছে, কমার কোনো লক্ষণও নেই।
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে সবজির দাম দ্বিগুণ হওয়ায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ নাভিশ্বাস উঠছে। গেল এক সপ্তাহে মুরগির কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। মাছের দামও ক্রেতাদের নাগালের বাইরে।
শ্যামপুর, যাত্রাবাড়ী, শনিরআখড়াসহ রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি সবজি বিক্রি হচ্ছে আগের চেয়ে অনেক বেশি দামে। কাঁকরোল কেজিতে ১৩০-১৪০ টাকা, বরবটি ৮০, চিচিঙ্গা ৭০-৮০, পটল ৮০-৯০, ধুন্দুল ৬০-৭০, টমেটো ২০-৪০, করলা ৭০-৯০, বেগুন ৬০-৮০, লতি ৮০-১০০, শসা ৬০, গাজর ৫০-৬০, কাঁচামরিচ ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচাকলা হালিপ্রতি ৫০ টাকা ও লেবু ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত উঠেছে।
পেঁয়াজের বাজারেও অস্থিরতা। মাত্র দুই সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০-৪০ টাকা। আদা ও রসুনের দামও ঊর্ধ্বমুখী।
মুরগির বাজারেও জ্বালানি বেড়েছে। ব্রয়লার মুরগি গত সপ্তাহে যেখানে ১৬০ টাকা ছিল, এখন তা ১৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি ৩২০ ও কক ৩৩০ টাকা দরে মিলছে। তবে গরুর গোশত ৭৫০ এবং খাসি ১২০০ টাকায় অপরিবর্তিত রয়েছে।
মাছের বাজারেও ভোক্তারা দিশেহারা। দাম না বাড়লেও কমেনি বরং আগের চড়া দামেই বিক্রি হচ্ছে। বড় রুই কেজিতে ৩৫০-৪৫০, মাঝারি রুই ২৬০-৩০০, পোনা রুই ২০০-২৫০, কাতলা ৩০০-৩৫০, বড় পাঙাশ ২০০-২৫০, ছোট পাঙাশ ১৫০-২০০, পাবদা (আকারভেদে) ৩০০-৫০০, গলদা চিংড়ি ৬০০-৮০০ এবং দেশি ও থাই শিং মাছ ৩০০-৫৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে পরিবহন ব্যয় বৃদ্ধি, সরবরাহ ঘাটতি এবং আবহাওয়াজনিত প্রভাব। রমজানে খানিকটা স্বস্তি থাকলেও রোজার পরপরই বাজারে যেন আগুন লেগেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)