ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ৪
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৪ মে, ২০২৫ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
গাজীপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে মাল্টি পয়েন্ট বিডি (নগদ ডিস্ট্রিবিউটর অফিস) প্রতিষ্ঠানে ভল্ট থেকে ৯৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় লুণ্ঠিত নগদ ২২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধারসহ চার আসামিকে গ্রেফতার এবং মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা।
গতকাল জুমুয়াবার গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মাল্টি পয়েন্ট বিডি ব্যবসাপ্রতিষ্ঠানটি গাজীপুর মহানগরীর বাসন থানার আউটপাড়া এলাকার রিয়াজ টাওয়ারের ষষ্ঠ তলায় অফিস ভাড়া নিয়ে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে।
আসামিরা গাজীপুরের বাসন থানা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। তাদের বৃহস্পতিবার (১ মে) গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ জানায়, গত রোববার (১৪ এপ্রিল) বিকেল পৌনে ৬টায় অজ্ঞাত ৩-৪ জন ব্যক্তি মাল্টি পয়েন্ট বিডি অফিসে প্রবেশ করে নিজেদেরকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দেয়। ওই প্রতিষ্ঠানে অনলাইনে ক্যাসিনো (জুয়া) এবং অবৈধ লেনদেনের ব্যবসা চলে। এ সময় অজ্ঞাত ব্যক্তিদের সঙ্গে থাকা অস্ত্র দিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তারা অফিসের ভল্টে থাকা নগদ ৯৮ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।
পরে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ একরামুল হক বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বাসন থানায় মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ১ জনকে গ্রেফতার করে ডিবি। তার দেওয়া তথ্যে ঘটনায় জড়িত বাকি ৩ জনকে বুধবার গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুরের পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদ বলেন, ‘এটি একটি ডাকাতির ঘটনা। আসামিরা নিজেদের গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে মাল্টি পয়েন্ট বিডি (নগদ ডিস্ট্রিবিউটর অফিস) প্রতিষ্ঠানে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের এলোপাতাড়ি মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে ৩টি ব্যাগে করে ৯৮ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত চার জনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ২২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)