‘সবজির দাম এতই বেশি, কী রেখে কী কিনবো, বুঝতে পারছি না’
বাজারে সবজির দাম যেন কমছেই না। সবজির পাশাপাশি চাল, ডাল, ডিম, মাছ, মাংসের দামও বেশি। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্তও সবজির দাম বেড়েছে। ৮০ টাকার নিচে কোন ধরণের সবজি নেই বললেই চলে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর মোহাম্মদপুর টাউনহল, কাটাসুর, হাতিরপুল, রামপুরা, সেগুনবাগিচাসহ বেশ কয়েকটি বাজার ঘুরে, সেখানকার ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারের এ চিত্র পাওয়া গেছে।
এসময় সবজির দাম বেশি হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতা মতিউর হোসেন। তিনি বলেন ‘সব সবজির দামই বেশি। কী রেখে কী কিনবো, সেটা বুঝতে পারছি না। সব সবজির দামই মোটামুটি ৮০ থেকে ১০০ টাকা।
কিছুদিন ঝাঁজ ছড়িয়ে সম্প্রতি কমতির পথে থাকলেও ফের বেড়েছে কাঁচা মরিচের দাম। বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। দাম কমেছে লেবুর, মাঝারি আকারের লেবুর হালি ২০ টাকা, বড় আকারের লেবু বিক্রি হচ্ছে ৩০ টাকা হালি দরে। কিছুদিন আগেও পেঁপে ১০০ টাকা বিক্রি হলেও ৫০ টাকায় নেমে এসেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।