রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাতেই সর্বত্র দুর্নীতি ও লুটপাট
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাতেই সর্বত্র দুর্নীতি ও লুটপাট হচ্ছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, দুর্নীতি ও লুটপাট প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত রূপ নেয়ার সম্পূর্ণ দায় বর্তমান সরকারের।
গত শনিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে এক গোলটেবিল আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে এবং তারা রাষ্ট্রের প্রযোজনায় সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে এক মহাদুর্নীতির যজ্ঞ চালিয়ে যাচ্ছে। ব্যাংকে গচ্ছিত আমানতকারীদের অর্থ লুটে নেয়ার জন্য, আনি সংশোধন করা হয়েছে, সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোতে পরিচালক হিসেবে বসানো হয়েছে, এমনকি কেন্দ্রীয় ব্যাংককেও ব্যবহার করা হচ্ছে। একইভাবে বিদ্যুৎ সংকটকে পুঁজি করে এ খাতে লুট ও দুর্নীতি নিশ্চিত করার জন্য আইন করে কয়েকটি কোম্পানির হাতে তুলে দেয়া হয়েছে পুরো খাত। দফায় দফায় দাম বাড়িয়ে গ্রাহকদের পকেট কেটে ভর্তূকির নামে হাজার হাজার কোটি টাকা তুলে দেয়া হচ্ছে সরকারের ঘনিষ্ট কিছু কোম্পানি হাতে। তাদের সুরক্ষা দেয়ার জন্য দায়মুক্তি আইন পর্যন্ত করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।