‘সবচেয়ে বড় শত্রু’ খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চান ফখরুল
সাবেক প্রধান বিচারক এ বি এম খায়রুল হককে দেশের ‘সবচেয়ে বড় শত্রু’ আখ্যা দিয়ে আইন অনুযায়ী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
বিএনপি মহাসচিব বলেন, তত্ত¦াবধায়ক সরকার নিয়ে তার দেওয়া রায় রাষ্ট্রবিরোধী। বিলম্ব হলেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেওয়ায় ধন্যবাদ জানান মির্জা ফখরুল।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে সাবেক প্রধান বিচারক এ বি এম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।