এনজিও ও কর্পোরেট পলিসি দিয়ে সরকার চলে না -ড. মঈন
এনজিও ও কর্পোরেট পলিসি দিয়ে সরকার চলে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সতর্ক করে তিনি বলেন, এনজিও ও কর্পোরেট প্রতিষ্ঠানের মতো দেশ চালালে বিপর্যয় হতে পারে। কেননা এনজিও চালানো আর দেশ চালানো সম্পূর্ণ আলাদা বিষয়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই অভ্যুত্থানের ২ বছর আগেই বিএনপি সংস্কার প্রস্তাব দেয় জানিয়ে তিনি বলেন, বিএনপি সংস্কার চায় না এমন অপবাদ দেওয়া অযৌক্তিক।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।