সপ্তাহ জুড়ে বাড়বে গরম, আবহাওয়া থাকবে শুষ্ক
আল ইহসান ডেস্ক:
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে দেশের আবহাওয়া আগামী সপ্তাহজুড়ে প্রধানত শুষ্ক থাকতে পারে এবং ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টা থেকে শুরু হওয়া দ্বিতীয় দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে সামান্য বাড়তে পারে।
আগামীকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। সারাদেশে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।