দুই আসনে চরমোনাই ফয়জুল করীমের পরাজয়
নিজস্ব সংবাদদাতা:
বরিশাল-৫ ও ৬ আসনে পরাজিত হয়েছে চরমোনাই দলের সিনিয়র নায়েবে আমির এবং হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করীম।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ঘোষিত ফলাফলে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বরিশাল-৫ আসনে মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট।
বরিশাল-৬ আসনেও ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান পেয়েছেন ৮১ হাজার ৮৭ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাহমুদুন্নবি পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট। হাতপাখা প্রার্থী ফয়জুল করীম পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট। যা প্রত্যাশার তুলনায় অনেক কম বলে মনে করছেন ভোটাররা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।