সপ্তাহজুড়ে সারাদেশে বৃষ্টির আভাস
মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় সারাদেশের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টি হচ্ছে। এই সপ্তাহজুড়ে দেশের সব বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, এই পুরো সপ্তাহ দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির আভাস রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রামে টানা তিন দিন ভারী বৃষ্টি হতে পারে। এই সপ্তাহে শুধু রংপুর অঞ্চলে বৃষ্টি কিছুটা কম থাকতে পারে।
পূর্বাভাস জানিয়ে তিনি বলেন, আজ রবি ও আগামীকাল সোমবার এ দুইদিন রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাে গর অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গত জুমুয়াবার দেশের সর্বোচ্চ ১৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্দ্বীপে। সর্বোচ্চ ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রংপুরের রাজারহাটে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।