বিস্ফোরক মামলায় কারাগারে সাবেক এমপি রমেশ চন্দ্র
ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রমেশ চন্দ্র সেনকে আটকের পর বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) মাথায় পুলিশের হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে তাকে আদালতে নেওয়া হয়। ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব কুমার রায় শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পদাক এন্তাজুল হক।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে হামলা ও তাদের লক্ষ্য করে ককটেল-বোমা বিস্ফোরণ ঘটনায় রমেশ চন্দ্র সেনসহ ৪০ জনকে অভিযুক্ত করে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রমেশ চন্দ্র সেনকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এই মামলায় রমেশ চন্দ্র সেন ছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর দত্তসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।