সন্ধ্যা নামলেই বদলে যায় রাজধানীর মোহাম্মদপুর
, ২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের তৎপরতা দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সচেতনতামূলক কর্মসূচি ও নিয়মিত অভিযানে হাজার হাজার অপরাধী গ্রেফতার হলেও উঠতি বয়সী তরুণদের অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা কমছে না। বরং বিভিন্ন কিশোর গ্যাং আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয়দের।
মোহাম্মদপুরের প্রধান সড়ক থেকে অলিগলি, সব জায়গাতেই সক্রিয় ছিনতাইকারীরা। বিশেষ করে রিকশাযাত্রী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ তাদের প্রধান টার্গেট। কলেজ-বিশ^বিদ্যালয় ছুটির সময় মোবাইল ফোন, ব্যাগ ও ল্যাপটপ ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে।
ভুক্তভোগীরা জানান, সন্ধ্যা নামলেই মোহাম্মদপুরের চিত্র পাল্টে যায়। তিন রাস্তার মোড়, রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা, চাঁদ উদ্যান, লাউতলা, নবীনগর হাউজিং, বসিলা চল্লিশ ফিট, কাঁটাসুর, তুরাগ হাউজিং, আক্কাস নগর, ঢাকা উদ্যান নদীর পাড়, চন্দ্রিমা হাউজিং, আদাবর, শেখেরটেক ও মনসুরাবাদ- প্রায় সব এলাকাতেই একই চিত্র দেখা যায়। সন্ধ্যার পর বাইরে বের হওয়া অনেকের কাছেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, উঠতি বয়সী কিশোরদের কয়েকটি গ্রুপ প্রকাশ্যেই দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাই ও চাঁদাবাজিতে জড়াচ্ছে। দিনদুপুরেও পথরোধ করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে।
পুলিশ জানিয়েছে, গত এক বছরে বিভিন্ন অপরাধে মোহাম্মদপুর এলাকায় অন্তত তিন হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। তবে অনেকেই জামিনে বের হয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এলাকায় একাধিক কিশোর গ্যাং সক্রিয়। এর মধ্যে ‘কবজি কাটা গ্রুপ’ সবচেয়ে আলোচিত ছিল। ধারালো অস্ত্র দিয়ে হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। গ্রুপ প্রধান আনোয়ার হোসেনসহ কয়েকজন গ্রেফতার হওয়ার পর তাদের তৎপরতা কিছুটা কমে। তবে অ্যালেক্স ইমন গ্রুপ বেশি সক্রিয় ছিল।
এছাড়া পাটালি গ্রুপ, বেলচা মনির, টুন্ডা বাবু, লও ঠেলা, কালা রাসেল, ল্যাংড়া হাসান ও ‘চেতাইলেই ভেজাল’ নামে পরিচিত আরও কয়েকটি গ্যাংয়ের অস্তিত্বের কথা জানিয়েছেন পুলিশ সদস্যরা।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বিট পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয়দের সঙ্গে বৈঠক করে সচেতনতা বাড়ানো হচ্ছে। অভিভাবকদের সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আরও এগিয়ে ইরান -হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান -১০ দিনে ১০ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান -অনুমতি না নেয়ায় ২টি জাহাজ জব্দ করল ইরান
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেই বিচারককে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারক
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বৃদ্ধ বাবা!
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈশ^রদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল -বস্ত্র ও পাট মন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শে^তপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের -শিক্ষামন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায়ও লোডশেডিং করা হবে -জ্বালানি প্রতিমন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ঢাকায় ১-২ ঘণ্টা হলেও গ্রামে এখন ১৪ ঘণ্টা লোডশেডিং’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাপুরে, ১০০ মণ ধান পেতাম এখন এক মণও পামু না’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)