রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস
, ২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
উত্তরের জেলা রাজশাহীতে তীব্র তাপদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জেলায় মৌসুমের সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি গরমে নতুন রেকর্ড।
আবহাওয়া অধিদপ্তরের স্থানীয় কার্যালয়ের তথ্য বলছে, গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ওঠানামা করলেও ২০ এপ্রিলের পর থেকে তা দ্রুত বাড়তে থাকে। ২১ এপ্রিল তা ৩৯.৫ ডিগ্রি ছুঁয়ে ফেলে, আর একদিন পরই ৪০ ডিগ্রিতে পৌঁছে যায়। একই সময়ে রাতের তাপমাত্রাও তুলনামূলক বেশি থাকায় স্বস্তি মিলছে না মানুষের।
টানা বৃষ্টিহীন আবহাওয়া ও প্রখর রোদের কারণে শহরের রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে গেছে। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
রিকশাচালক ও দিনমজুররা জানান, তীব্র গরমে দীর্ঘসময় রাস্তায় থাকা কঠিন হয়ে পড়েছে। কাজ কমে যাওয়ায় আয়ও কমছে। অনেকেই অসুস্থ বোধ করছেন, বারবার বিশ্রাম নিতে হচ্ছে।
শিক্ষার্থীরাও এই গরমে বিপাকে পড়েছেন। দুপুরের দিকে বাইরে বের হওয়া কষ্টকর হয়ে পড়ায় নিয়মিত ক্লাসে যাতায়াতে সমস্যা হচ্ছে। অন্যদিকে ছোট ব্যবসায়ীরাও বিক্রি কমে যাওয়ার কথা জানিয়েছেন-বিশেষ করে গরমের কারণে চা বা গরম খাবারের চাহিদা কমে গেছে।
রাজশাহী আবহাওয়া অফিসের ইনচার্জ রহিদুল ইসলাম বলেন, গতকাল বিকেল ৩টায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।
এদিকে চিকিৎসকরা সতর্ক করে বলছেন, এই ধরনের তাপদাহে হিটস্ট্রোকসহ নানা গরমজনিত রোগের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং রোদে বের হলে ছাতা বা সুরক্ষা ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)