সন্ত্রাসী নেতানিয়াহুর বেপরোয়া কর্মকা- আমাদের অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে -এরদোয়ান
, ১৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৩ জুন, ২০২৫ খ্রি:, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের মাটিতে গতকাল জুমুয়াবার ভোরে সন্ত্রাসী ইসরায়েলের আক্রমণের প্রতিবাদ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। গতকাল জুমুয়াবার (১৩ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, নেতানিয়াহু প্রশাসন তাদের বেপরোয়া, আগ্রাসী এবং আইন অমান্যকারী কর্মকা-ের মাধ্যমে আমাদের অঞ্চল এবং সমগ্র বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, গাজাসহ আমাদের অঞ্চলকে রক্তপাত, কান্না এবং অস্থিরতায় ডুবিয়ে দেওয়ার কৌশল আজ আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে সন্ত্রাসী ইসরায়েল। আমাদের প্রতিবেশী ইরানের ওপর চালানো সন্ত্রাসী ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনকে উপেক্ষার স্পষ্ট প্ররোচনা।
তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা গভীর হওয়ার এবং গাজায় অমানবিক কর্মকা-ের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির সময়ে এই হামলাগুলো সন্ত্রাসী ইসরায়েলের নিয়ম-নীতিহীন মানসিকতা প্রকাশ করে।
তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই বিশ্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে লক্ষ্য করে সন্ত্রাসী ইসরায়েলের এই দস্যুতা বন্ধ করতে হবে। নেতানিয়াহু এবং তার গণহত্যার নেটওয়ার্কের সমগ্র অঞ্চলকে আগুনে জ্বালিয়ে দেওয়া হামলাগুলো অবশ্যই প্রতিরোধ করতে হবে।
এরদোয়ান জোর দিয়ে বলেন, আমরা আজ আরেকবার বলছি, মধ্যপ্রাচ্যে আর কোনো রক্তপাত, ধ্বংস এবং সংঘাত দেখতে চাই না। আমরা আমাদের প্রতিবেশী ইরানের ওপর চালানো ন্যক্কারজনক হামলার নিন্দা জানাই; নিহতদের জন্য আল্লাহর কাছে রহমত কামনা করি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)