ড্রাম্পের আলোচনার দাবি নাকচ ইরানের:
সন্ত্রাসী ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত
, ০৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ আশির, ১৩৯৩ শামসী সন , ২৫ মার্চ, ২০২৬ খ্রি:, ১১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ড্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ‘খুব ভালো’ আলোচনা চলছে বলে দাবি করার কয়েক ঘণ্টার ব্যবধানেই পরগাছা ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। একইসঙ্গে তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো ধরনের আলোচনা চলছে না। বার্তা সংস্থা এএফপি গতকাল মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ড্রাম্প ইরানকে স্ট্রেইট অব হরমুজে নৌপথ খুলে দেওয়ার সময়সীমা বেঁধে দেয়। অন্যথায় ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুঁশিয়ারি দেয় সে। তবে ড্রাম্পের হঠাৎ ‘আলোচনা চলছে’ এমন মন্তব্যে বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব পড়ে এবং তেলের দাম কিছুটা কমে আসে। ড্রাম্প দাবি করে, তার প্রশাসন ইরানের এক ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে কথা বলছে। তবে আলোচনা ব্যর্থ হলে আগামী পাঁচ দিনের মধ্যে বোমা হামলা অব্যাহত রাখার হুমকিও দেয় সে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস দাবি করেছে, ড্রাম্প প্রশাসন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তবে গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সাফ জানিয়ে দিয়েছেন, ‘কোনো আলোচনা হচ্ছে না।’ তার মতে, ড্রাম্প মূলত বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজারকে প্রভাবিত করতে এমন ভিত্তিহীন বক্তব্য দিচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই-ও কোনো বাস্তব আলোচনার খবর অস্বীকার করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)