দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরাইলে ক্ষেপণাস্ত্র বৃষ্টি নামালো ইরান
, ০৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ আশির, ১৩৯৩ শামসী সন , ২৫ মার্চ, ২০২৬ খ্রি:, ১১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আবার দখলদার ইসরাইলে ক্ষেপণাস্ত্র বৃষ্টি নামাল তেহরান। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আইআরজিসি তাদের চলমান প্রতিশোধমূলক 'অপারেশন ট্রু প্রমিস ৪'-এর ৭৮তম ধাপের ঘোষণা দিয়েছে।
নতুন দফায় ইসরাইলের ডিমোনা, তেল আবিব ও ইলাতের মতো অত্যন্ত সংবেদনশীল লক্ষ্যবস্তুর পাশাপাশি ওই অঞ্চলে বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়।
এক বিবৃতিতে আইআরজিসি অভিযানের এই সর্বশেষ পর্যায়কে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বর্ণনা করেছে। তারা জানায়, যখন জাতি ‘মুষ্টিবদ্ধ হাতে’ লাখ লাখ মানুষের সমাবেশে উপস্থিত হয়ে ব্যাপক সমর্থন জানাচ্ছে, ঠিক তখনই শত্রুর লক্ষ্যবস্তুগুলোতে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র বর্ষিত হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, এই সর্বশেষ পর্যায়টি ‘যুদ্ধের ইতিহাসে একটি অনন্য রেকর্ড স্থাপন করেছে’।
বিবৃতি অনুযায়ী, দখল করা ইলাত বন্দর, সুরক্ষিত শহর ডিমোনা (যেখানে ইসরাইলি শাসকের কুখ্যাত পারমাণবিক চুল্লি অবস্থিত) এবং উত্তর তেল আবিবের লক্ষ্যবস্তুগুলোতে ইমাদ এবং মাল্টি-ওয়ারহেড কদর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অ্যাটাক ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
আইআরজিসি এ নিয়ে দ্বিতীয়বার ডিমোনাতে আঘাত হানল। এর কয়েক দিন আগেই তারা একটি পাল্টা হামলা চালিয়েছিল, যা অধিকৃত অঞ্চলজুড়ে ভীতির সঞ্চার করেছিল। ওই হামলায় ডিমোনা এবং এর পাশের শহর আরাদে ২০০-এর বেশি মানুষ হতাহত হয়েছিল।
আইআরজিসি আরও জানায়, তাদের অভিযানের ৭৮তম পর্যায়ে এ অঞ্চলে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
হামাসের বীরত্ব:
যোদ্ধাদের সাধারণ মানের অস্ত্র দিয়েই দখলদারগুলো দফায় দফায় নাস্তানাবুদ হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনিদের বাড়ি অবরোধ করলো ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীগুলো
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রুথ সোশ্যালের তথ্য বিক্রি, ড্রাম্পের বিরুদ্ধে মামলা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীন, জাপান ও দ. কোরিয়ায় তীব্র দাবদাহ অব্যাহত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের হামলায় জঞ্জালের ভাগাড়ে পরিণত দখলদারদের ট্যাংক
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের সংঘাত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে দখলদারগুলো
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












