সন্ত্রাসী ইসরায়েলে আরেকটি ‘ট্রু প্রমিজ’ অভিযান চালাতে প্রস্তুত ইরান
ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি বলেছেন, ইহুদিবাদী সরকারের যে কোনো বোকামিপূর্ণ কর্মকা-ের ক্ষেত্রে পূর্ববর্তী ‘ট্রু প্রমিজ’ অভিযানের মতো পরগাছা ইসরায়েলের ওপর হামলা চালানোর জন্য ইরান সম্পূর্ণরূপে প্রস্তুত।
গত সোমবার (২৬ মে) এক অনুষ্ঠানের ফাঁকে সংবাদ সম্মেলনে মুসাভি ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্যের জবাব দেন। তিনি জোর দিয়ে বলেন, পরগাছা ইসরায়েল এতটাই দুর্বল যে, তারা ইরানের মহত্ত্বের ক্ষতি করতে সক্ষম নয়। ইসলামী প্রজাতন্ত্রের শক্তি সন্ত্রাসী ইসরায়েল এবং তার সমর্থকদের জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
তিনি বলেন, এমনকি তাদের (নেতানিয়াহু সরকারের) নিজস্ব কর্মকর্তারাও বোঝে যে, তারা এই ধরনের চ্যালেঞ্জ সহ্য করতে পারবে না। কিন্তু যেহেতু বর্তমান শাসকরা বোকা, শিশু-হত্যাকারী, তাই যে কোনো ভুলই সম্ভব। যদি তারা আরেকটি ‘ট্রু প্রমিজ’ পেতে তাড়াহুড়ো করে, তাহলে আমরা যথাযথ আঘাত দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
গত বছর ইরান ‘ট্রু প্রমিজ’ নামে সন্ত্রাসী ইসরায়েলে অভিযান চালায়। ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় মিসাইলের বৃষ্টির মাধ্যমে ইরান তার সামরিক শক্তি প্রদর্শন করে। শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ইরানের পরিচালিত এই অভিযান স্পর্শকাতর ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা লক্ষ্যবস্তুতে নির্ভুলতার সাথে আঘাত করার ক্ষমতাকে ফুটিয়ে তোলে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।