সন্ত্রাসী ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, কাতারে আবারও গ্রেফতার সেই ভারতীয় সেনা
, ২১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কাতারে আবারও গ্রেফতার হয়েছে মৃত্যুদ- থেকে রেহাই পাওয়া ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন কর্মকর্তা পূর্ণেন্দু তিওয়ারি। গত জুমুয়াবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
কাতারের একটি আদালতের রায়ের পর গত ডিসেম্বরে তিওয়ারিকে গ্রেফতার করা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে, কাতারে দীর্ঘদিন ধরে চলা একটি মামলায় গত মাসে তাকে গ্রেফতার করা হয়। এই মামলায় আরও কয়েকজনকে গ্রেফতার করা হলেও তারা ভারতীয় নাগরিক নয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাতারে আমাদের দূতাবাস কমান্ডার তিওয়ারি এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। আদালতের রায়ের পর তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে, তাই এর থেকে বেশি মন্তব্য করা সমীচীন হবে না।
উল্লেখ্য, এই মামলাটি ২০২২ সাল থেকে চলছে। ২০২২ সালের আগস্টে আট প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তাকে গ্রেফতার করেছিলো কাতারের গোয়েন্দা সংস্থা। তাদের মধ্যে অন্যতম ছিলো তিওয়ারি। গ্রেফতারকৃত এসব কর্মকর্তা কাতারের একটি বেসরকারি সংস্থায় (দাহরা গ্লোবাল টেকনোলজিসে) কাজ করছিলো। তারা মূলত কাতারের নৌবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বে ছিলো।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলো তারা।
২০২৩ সালের অক্টোবরে কাতারের একটি আদালত এই ৮ ভারতীয় নাগরিককে মৃত্যুদ-ের সাজা শুনিয়েছিলো। পরবর্তীতে ভারত সরকারের কূটনৈতিক প্রচেষ্টার কারণে ৮ জনকেই ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর নৌবাহিনীর সাত প্রাক্তন কর্মকর্তা ভারতে ফিরে এসেছিলো। কিন্তু তিওয়ারিকে কাতারে থাকতে বলা হয়। তার বিরুদ্ধে কিছু অভিযোগের কারণে আইনি প্রক্রিয়া অব্যাহত ছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












