সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন দেশের তীব্র নিন্দা
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৩ জুন, ২০২৬ খ্রি:, ২০ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ-এর বিরুদ্ধে হামলার অজুহাতে লেবাননের আরও গভীরে প্রবেশ এবং একের পর এক এলাকা দখল করেছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী।
লেবাননের ভূখ- দখলের সঙ্গে সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে বিশ^জুড়ে বিরূপ প্রতিক্রিয়া আসতে শুরু করেছে বলে সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছে যে, লেবাননে বর্তমানে চলমান এই বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির পক্ষে কোনো যুক্তিই খাটে না এবং তার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, ফ্রান্স এই বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে।
ইসরায়েলকে লেবাননে তাদের সামরিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী কুপার।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে, ইসরায়েলের এই অগ্রসর হওয়া গুরুতর উদ্বেগের কারণ এবং সে সব পক্ষকে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
লেবাননে ইসরায়েলের ক্রমাগত হামলা এবং দক্ষিণে স্থল অভিযানের বিস্তৃতির তীব্র নিন্দা জানিয়েছে পারস্য উপসাগরীয় দেশ কাতার। তারা এই অভিযানকে একটি গুরুতর উত্তেজনা বৃদ্ধি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে।
ইসরায়েলি বাহিনীর এমন দখলদারির বিরুদ্ধে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সাথে ফোনালাপ করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআতি। এই ফোনালাপে তিনি বৈরুতের প্রতি কায়রোর সংহতি প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি লেবাননের সমস্ত ভূখ- থেকে ইসরায়েলি বাহিনীর সেনা সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
ভারতের রাজস্থানের বিশাল এলাকাজুড়ে ধূলিঝড়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন নারীরাও
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের অস্ত্র এখন মাছ ধরার জাল
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তীব্র গরমে পুড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, চরম সতর্কতায় সাড়ে ৩ কোটি অধিবাসী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)