সন্ত্রাসী ইসরায়েলের বিমান থেকে ত্রাণ ফেলাকে কূটকৌশল হিসেবে দেখছে হামাস
, ০৪ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৩ শামসী সন , ৩০ জুলাই, ২০২৫ খ্রি:, ১৬ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলের বিমান থেকে ত্রাণ ফেলার অনুমতি প্রদানকে কূটকৌশল হিসেবে দেখছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গত রোববার (২৭ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাস গাজায় বিমান থেকে ত্রাণ ফেলার অনুমোদনকে কূটকৌশল হিসেবে দেখছে। তারা মনে করছে, এর মাধ্যমে পরগাছা ইসরায়েল গাজার উপর থেকে অবরোধ প্রত্যাহারের আহ্বান এড়িয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে নিজের ভাবমর্যাদা উদ্ধারের প্রয়াস পাচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, দখলদার ইসরায়েল চিন্তা করছে, ত্রাণ সরবরাহ ও করিডোর নিয়ন্ত্রণের মাধ্যমে তারা এমন একটি অনাহার ব্যবস্থা চালু করবে, যা গাজার সাধারণ মানুষকে ঝুঁকির মধ্যে ফেলবে। সেজন্য এখন প্রয়োজন তাদের আগ্রাসন বন্ধ করা, অবরোধ ভেঙ্গে ফেলা এবং সীমান্ত ক্রসিং খুলে দেয়া। যেন জাতিসংঘের তত্ত্বাবধানে ত্রাণ সরবরাহ চালু হতে পারে।
সংগঠনটি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন ত্রাণকর্মসূচিতে ইতোমধ্যে সহস্রাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো অন্তত ছয় হাজার ফিলিস্তিনি আহত হয়েছে। এটি একটি সুস্পষ্ট যুদ্ধাপরাধ।
তারা আরো বলেন, আমরা আন্তর্জাতিক ও আঞ্চলিক সকল পক্ষকে আহ্বান জানাই, তারা যেন গাজা অবরোধ ভাঙ্গার ও ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার জন্য চাপ অব্যাহত রাখে এবং দখলদারদের প্রচারণায় যেন প্রতারিত না হয়। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)