সন্ত্রাসী ইসরায়েলি কারাগারে থেকে বংশবৃদ্ধি, ফিলিস্তিনি বন্দীদের অভিনব কায়দা!
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের বন্দীরা সন্ত্রাসী ইসরায়েলি কারাগারে থেকে নিজেদের বংশবৃদ্ধির জন্য অবলম্বন করছেন অভিনব কৌশল। গোপন উপায়ে কারাগার থেকে শুক্রাণু পাঠিয়ে স্ত্রীদের মাধ্যমে কৃত্রিম প্রজনন পদ্ধতিতে সন্তান জন্ম দিচ্ছেন তারা।
সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির চুক্তির আওতায় মুক্তিপ্রাপ্ত বন্দীদের বয়ানে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য, যা একদিকে হৃদয়স্পর্শী, অন্যদিকে সন্ত্রাসী ইসরায়েলের প্রতি এক নীরব প্রতিবাদ।
পশ্চিম তীরের বাসিন্দা মোহাম্মদ রূপ, যিনি যাবজ্জীবন কারাদ- ভোগ করছিলেন, তিনিও এই অভিনব পদ্ধতির মাধ্যমে বাবা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। দীর্ঘ দশ বছর ধরে চেষ্টা চালিয়ে অবশেষে তার স্ত্রী সন্তানধারণ করতে সক্ষম হন। মুক্তি পাওয়ার পর তিনি প্রথমবারের মতো ২০ মাস বয়সী সন্তানকে বুকে জড়িয়ে ধরে অভিব্যক্তি প্রকাশ করেন, “আমার সন্তান অলৌকিক কিছু, ওকে দেখে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি।”
ফিলিস্তিনের বন্দীদের মধ্যে এই পদ্ধতি নতুন নয়। একবার দখলদার ইসরায়েলের কারাগারে বন্দি হলে মুক্তি পাওয়ার কোনো নিশ্চয়তা থাকে না। তাই অনেক বন্দীই অতি গোপনীয়তার সাথে শুক্রাণু পাঠিয়ে থাকেন পরিবারের কাছে। এটি কীভাবে সম্ভব হচ্ছে সে বিষয়ে তারা মুখ খুলতে নারাজ। তবে সফল হলে, ফার্টিলিটি হাসপাতালের মাধ্যমে ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতিতে নারীরা সন্তানধারণ করেন।
একজন ফার্টিলিটি বিশেষজ্ঞ বলেন, “সত্যি বলতে আমি জানি না কারাগার থেকে কীভাবে শুক্রাণু আনা হয়, আর জানতেও চাই না। আমি শুধু মানবিক কারণে এই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করি।” বন্দীদের স্ত্রীদের জীবন অত্যন্ত কঠিন হয়ে পড়ে স্বামীরা বন্দি হলে, তাই এই পদ্ধতিই তাদের একমাত্র আশার আলো হয়ে উঠেছে।
ফিলিস্তিনি বন্দীরা তাদের বংশবৃদ্ধির এই প্রচেষ্টাকে দখলদার ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ হিসেবে দেখছেন। এই অভিনব কৌশলের মাধ্যমে তারা দেখিয়ে দিচ্ছেন, বন্দিত্বের শৃঙ্খল তাদের ভবিষ্যৎ রুদ্ধ করতে পারবে না।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।