সন্তান জন্মের জন্য যুক্তরাষ্ট্রে যেতে চাইলে বাতিল হবে ভিসার আবেদন
, ২১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বেশ কয়েক মাস ধরে ভিসা নিয়ে কড়াকড়ি আরোপ করে আসছে যুক্তরাষ্ট্র। এর ধারাবাহিকতায় নতুন নিয়ম চালু করেছে মার্কিন প্রশাসন।
বিশ্বে অনেকে পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেন। কারণ যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী দেশটিতে জন্ম নেওয়া শিশুদের জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া হয়।
ভ্রমণ ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে গিয়ে কেউ যদি সেখানে সন্তান জন্ম দেয়ার ইচ্ছাপোষণ করেন, তবে তাদের ভিসা ইস্যু করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ভারতের মার্কিন দূতাবাস।
এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, কোনো পর্যটক যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার শর্টকাট নিতে চাইলে সেই ভিসা আবেদন গ্রহণ করা হবে না। পোস্টে আরও বলা হয়, ‘যদি মার্কিন কনস্যুলার কর্মকর্তাদের মনে হয় ভ্রমণ ভিসা আবেদনকারীর মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া এবং এর মাধ্যমে শিশুর মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করা, তাহলে তারা সে আবেদন প্রত্যাখ্যান করতে পারবে। পর্যটক ভিসা যেন ‘বার্থ ট্যুরিজম’-এ পরিণত না হয়, সে লক্ষ্যে ট্রাম্প প্রশাসন বৃহত্তর নীতির অংশ হিসেবেই এই নিয়ম করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী, দেশটির ভূখ-ে জন্ম নেওয়া প্রতিটি শিশুই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায়। এই সুযোগ কাজে লাগিয়ে বহু বিদেশি নাগরিক পর্যটন বা ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেয়। নতুন নিয়মে এ ধরনের বার্থ ট্যুরিজমের পথ বন্ধ হবে।
এছাড়া দক্ষ কর্মীদের দেয়া এইচ-১বি ভিসার আবেদনকারী এবং তাদের এইচ-৪ নির্ভরশীলদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন উপস্থিতি পর্যালোচনার পরিধিও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ভারতের বহু আবেদনকারীকে ভিসা সাক্ষাৎকার পুনর্নির্ধারণ সংক্রান্ত ই-মেইল পাঠানো হয়েছে।
তবে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘প্রতিটি ভিসার ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সময় নেবো।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে হামলা ইরানের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দ্রুত ফুরোচ্ছে অস্ত্রভান্ডার: মজুত নিয়ে দুশ্চিন্তায় পেন্টাগন
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজ প্রণালিতে ‘টোল বুথ’ চালু করার পদক্ষেপ ইরানের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান, লেবানন ও ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনে কয়েক মিলিয়ন নাগরিকের মিছিল
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলে মিসাইল ছুড়ে যুদ্ধে যোগ দিলো ইয়েমেনীরা
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইন্দোনেশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বীর যোদ্ধাদের আক্রমণের পর গর্তে উল্টে পড়ে আছে দখলদারদের যুদ্ধযান।
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারে দ্বীন ইসলাম প্রচারের ইতিহাস
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি ও স্থাপনাগুলোতে ইরানের বিধ্বংসী হামলা অব্যাহত
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের সদরদপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্থল-যুদ্ধ হবে শত্রুদের জন্য অনেক বেশি বিপজ্জনক ও ক্ষয়ক্ষতিপূর্ণ -ইরানি স্থল-বাহিনী প্রধান
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












