পাকিস্তানের সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছরের জেল
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের সাবেক গোয়েন্দাপ্রধানকে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন ও রাজনীতিতে হস্তক্ষেপসহ একাধিক অভিযোগে ১৪ বছরের কারাদ- দিয়েছে দেশটির সামরিক আদালত।
দ-প্রাপ্ত ফয়েজ হামিদ বর্তমানে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শাসনামলে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধানের দায়িত্বে ছিলেন।
খানের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত হামিদ ২০২২ সালে অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই আগাম অবসরে যান।
পাকিস্তানে প্রথমবারের মতো কোনো সাবেক আইএসআই প্রধানের বিরুদ্ধে আদালত-মার্শাল হলো।
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ১৫ মাসব্যাপী এ আদালত-মার্শাল কার্যক্রম শুরু হয়েছিলো ১২ আগস্ট ২০২৪, পাকিস্তান আর্মি অ্যাক্টের অধীনে।
হামিদের বিরুদ্ধে চারটি অভিযোগে বিচার হয়- ‘রাজনৈতিক কর্মকা-ে সম্পৃক্ততা, অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন করে রাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত করা, ক্ষমতা ও সরকারি সম্পদের অপব্যবহার এবং নাগরিকদের ক্ষতি সাধন।’
আইএসপিআর আরো জানায়, হামিদকে তার পছন্দের আইনজীবী নিয়োগের অধিকার দেওয়া হয়েছিলো এবং রায়ের বিরুদ্ধে উপযুক্ত ফোরামে-অর্থাৎ পাকিস্তানের সুপ্রিম কোর্টে-আপিল করার অধিকার আছে।
আদালত-মার্শালটি সামরিক আদালতে বন্ধ কক্ষে অনুষ্ঠিত হওয়ায় মামলার সুনির্দিষ্ট বিবরণ প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, হামিদের বিরুদ্ধে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অভিযোগ আলাদাভাবে বিবেচিত হচ্ছে।
ধারণা করা হয়, এটি ২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেপ্তার-পরবর্তী সহিংস বিক্ষোভে হামিদের সম্পৃক্ততার অভিযোগ সংশ্লিষ্ট।
হামিদের আইনজীবী মিয়ান আলি আশফাক বলেন, তার মক্কেল ‘হাজার শতাংশ নির্দোষ, কিন্তু আদালত তার সিদ্ধান্ত দিয়েছে।’ তিনি রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।