এবার শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক
, ২১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ডেনমার্কও ১৫ বছরের নিচের শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনার পরিকল্পনা করেছে। অনলাইনে ঝুঁকি থেকে শিশু ও কিশোরদের সুরক্ষিত রাখতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডেনিশ সরকার জানায়, গত মাসে ক্ষমতাসীন তিনটি দল ও বিরোধী দুই দলের সঙ্গে এ বিষয়ে সমঝোতা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আইনটি ২০২৬ সালের মাঝামাঝি কার্যকর হতে পারে। ১৩ বছর বা তার-উর্ধ্ব শিশুদের ক্ষেত্রে বাবা-মায়ের সীমিত অনুমতির সুযোগ রাখার বিষয়টি বিবেচনায় রয়েছে, যদিও কিভাবে তা বাস্তবায়ন হবে তা এখনও বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়।
ইউরোপীয় ইউনিয়নের নিয়মেও শিশু-কিশোরদের জন্য নিরাপত্তা ব্যবস্থার কথা বলা আছে। কিন্তু এসব নিয়মের তেমন প্রভাব নেই বলে কর্তৃপক্ষ মনে করছে। ডেনমার্কে ১৩ বছরের নিচে ৯৮ শতাংশ শিশু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে-এমনকি ১০ বছরের নিচের প্রায় অর্ধেক শিশু অনলাইন প্রোফাইল খুলে ফেলেছে।
ডেনমার্কের ডিজিটাল বিষয়ক মন্ত্রী ক্যারোলিন বলেছে, বহুদিন ধরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো শিশুদের জীবনে প্রায়ই নিয়ন্ত্রণহীনভাবে প্রভাব ফেলছে। বাস্তব দুনিয়ায় যেখানে নিরাপত্তারক্ষী থাকে, সেখানে ডিজিটাল দুনিয়ায় সে রকম সুরক্ষা নেই-এখন সেটাই জরুরি।
বয়স যাচাই নিশ্চিত করতে সরকার আগামী বছরের বসন্তে একটি নতুন ‘ডিজিটাল এভিডেন্স’ অ্যাপ চালু করার পরিকল্পনা করেছে, যেখানে বয়স সংক্রান্ত সনদ দেখানো যাবে।
অভিভাবকরা বেশিরভাগই সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছে। আবার কিশোর-কিশোরীদের মধ্যে এ সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
ডেনমার্ক এ সিদ্ধান্তে একা নয়। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে। মালয়েশিয়া আগামী বছর থেকে ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে, নরওয়েও একই ধরনের পদক্ষেপ বিবেচনা করছে। আর চীন এরই মধ্যে শিশুদের গেমিং ও স্মার্টফোন ব্যবহারে কঠোর সময়সীমা বেঁধে দিয়েছে। সূত্র: এপি, ইউএনবি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












