সন্তানেরা কী করে অভিভাবকদের খেয়াল রাখা উচিত -স্বরাষ্ট্রমন্ত্রী
, ০৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯২ শামসী সন , ১৫ জুলাই, ২০২৪ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের কারাগারে থাকা আসামিদের একটি বিরাট অংশ মাদকাসক্ত। যারা বিভিন্ন অপকর্ম করে জেল খাটছেন। বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান মাদকাসক্ত নিরাময়ে কাজ করছে। আমাদের সবাইকে মাদকের বিষয়ে সচেতন থাকতে হবে। মাদক কারবারিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের সন্তানেরা কী করে তা অভিভাবকদের খেয়াল রাখা উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মাদকাসক্তি সারাবিশ্বে হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হচ্ছে। আমরা মাদক উৎপাদন করি না। কিন্তু ভৌগোলিক কারণে এর প্রভাব আমরা ফেস করে আসছি। মাদকাসক্তি নিয়ে যদি আমরা কাজ না করি তাহলে এর ব্যাপ্তি আরো ছড়াবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যেমন সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করছেন। তেমনি মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদকের থাবা থেকে আসক্তদের মূল গ্রোতে ফিরিয়ে আনতে বেশকিছু নিরাময়কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। পুনর্বাসনের জন্য জাতীয় গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। আমরা চাই আসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। মাদক সরবরাহ রোধে বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা জোরদার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাশের যে দেশগুলো থেকে মাদক আসছে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। আমাদের অভিযোগের বিরুদ্ধে তারাও কাজ করছে। ভারত আমাদের আশ্বস্ত করেছে। মিয়ানমারকে বহুবার অনুরোধ করা হলেও তারা সেটি নিয়ন্ত্রণে নিতে পারছে না তাদের অভ্যন্তরীণ যুদ্ধ বিগ্রহের কারণে। আমরা আশা করি, তারাও আমাদের সহায়তা করবে। নিয়মিত বৈঠক চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাতির পালের সামনে মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল?’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘১/১১’য় খালেদা-তারেকের জন্য একটি বিবৃতিও দেয়নি জামাত’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপির কোনো ব্যাংক নেই, কাদের আছে তা মানুষ জানে -অর্থমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি -বিদ্যুৎ বিভাগ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদের
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৭১-এ কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গো. আযমরা -জ্বালানিমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগ আমলের ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করেছে সরকার
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে -আইনমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসি বাসে ইমার্জেন্সি ডোর স্থাপন ও নন-এসির রড অপসারণের নির্দেশ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)