এনআইডি সংশোধনে অনলাইনে পাসপোর্ট যাচাই করতে চায় নির্বাচন কমিশন
, ০৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯২ শামসী সন , ১৫ জুলাই, ২০২৪ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
অনলাইনে পাসপোর্ট যাচাইয়ের সুযোগ নেই নির্বাচন কমিশনের (ইসি)। এটিকে সহায়ক দলিল হিসেবে পাসপোর্টের কপি জমা দেওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ও নতুন নিবন্ধনের আবেদন দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে অন্যতম বাধা মনে করছে ইসি। এ জন্য ইসি অনলাইনে পাসপোর্ট যাচাইয়ের সুবিধা চেয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে চিঠিও দিয়েছে।
বিষয়টি নিয়ে দুই পক্ষের কর্মকর্তাদের মধ্যে কয়েক দফা বৈঠকও হয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বলছে, ইসিকে এই সুবিধা দিতে ডেটা শেয়ারিং নীতিমালার খসড়া তৈরি করা হয়েছে।
ইসি সূত্র জানায়, গত ৫ জুন পর্যন্ত এনআইডি সংশোধনের অনিষ্পন্ন ও প্রক্রিয়াধীন আবেদনের সংখ্যা ছিল ৬ লাখের বেশি। এর মধ্যে অনিষ্পন্ন আবেদন ৩ লাখ ৬৪ হাজার ১৬১টি। প্রক্রিয়াধীন রয়েছে ২ লাখ ৩৮ হাজার ৯০৩টি।
নিয়ম অনুযায়ী, আবেদনের তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে আবেদন নিষ্পত্তির কথা। কিন্তু বর্তমানে আসা অনেক আবেদনের সঙ্গে সহায়ক দলিল হিসেবে পাসপোর্টের কপি দেওয়া হচ্ছে। এমন আবেদনের সংখ্যা ৫ জুন পর্যন্ত ৭০ হাজারের বেশি। অথচ অনলাইনে পাসপোর্ট যাচাইয়ের সুবিধা নেই ইসির। নতুন নিবন্ধনের আবেদনের ক্ষেত্রেও একই অবস্থা।
ইসির কর্মকর্তারা বলছেন, এনআইডি সংশোধনের পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধনের জন্য আবেদন সারা বছর আসছে। প্রবাস থেকে আসা ব্যক্তিরা আবেদনের সঙ্গে সহায়ক দলিল হিসেবে পাসপোর্টের কপি দেন। অনলাইনে পাসপোর্ট যাচাইয়ের সুবিধা না থাকায় অনেক সময় আবেদনকারীকে মূল পাসপোর্টসহ কার্যালয়ে ডাকা হয়। এ ছাড়া অনেকে নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন চেয়ে আবেদনের সঙ্গে এফিডেভিট জমা দেন। এগুলোও অনলাইনে যাচাই করতে না পারায় কাজে বিলম্ব হয়। অনেকে শুধু জন্মনিবন্ধন সনদ দিয়ে ভোটার হন। তাঁদের অে নকে নতুন জন্মসনদ করে পরিচয়পত্র সংশোধনের আবেদন করেন। এটিও আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী-ছেলে আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুকি-চিনের পোশাক মামলায় জামিন জালিয়াতি, বেঞ্চ অফিসারকে সাময়িক বরখাস্ত
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)