সঞ্চয়পত্রে আস্থার ভাঙন টাকা তুলে খাচ্ছে মানুষ
, ০১ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৯ মে, ২০২৬ খ্রি:, ০৫ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
কয়েক বছর আগেও সঞ্চয়পত্র ছিল সাধারণ মানুষের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মাধ্যম। কিন্তু উচ্চ মূল্যস্ফীতি, জীবনযাত্রার বাড়তি ব্যয় এবং আয়ের চাপ সামলাতে গিয়ে অনেকেই এখন সঞ্চয়পত্র ভেঙে সংসার চালাচ্ছে। ফলে সঞ্চয়পত্রে বিনিয়োগ কমে প্রায় প্রতি মাসেই নেতিবাচক অবস্থায় যাচ্ছে। সর্বশেষ মার্চ মাসেই নিট বিক্রি ঋণাত্মক হয়েছে প্রায় ২ হাজার ১৩৫ কোটি টাকা। আগের মাস ফেব্রুয়ারিতে নিট বিক্রি ঋণাত্মক হয়েছিল ১ হাজার ১৬৫ কোটি টাকা।
সব মিলে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) নিট বিক্রি ঋণাত্মক হওয়ার পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৬৯০ কোটি টাকা। অর্থাৎ আলোচ্য অর্থবছরে সঞ্চয়পত্র কেনার চেয়ে এই পরিমাণ বেশি ভাঙানো হয়েছে। মূলত সঞ্চয়পত্রে নতুন বিনিয়োগের চেয়ে মেয়াদপূর্তির টাকা উত্তোলন এবং মেয়াদ শেষ হওয়ার আগেই ভাঙানোর পরিমাণ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
অর্থনীতিবিদদের মতে, মানুষের হাতে উদ্বৃত্ত আয় না ফিরলে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না এলে সঞ্চয়পত্রে ইতিবাচক প্রবৃদ্ধি দ্রুত ফিরবে না। বরং আগামী মাসগুলোতেও আগাম ভাঙানোর প্রবণতা অব্যাহত থাকতে পারে।
খাত সংশ্লিষ্টরা জানান, উচ্চ মূল্যস্ফীতি ও মুনাফা হ্রাসের কারণে সঞ্চয়পত্রের আকর্ষণ কমেছে। বিশেষ করে জীবনযাত্রার ব্যয় এত বেড়েছে যে অনেকেই দীর্ঘমেয়াদি সঞ্চয় ধরে রাখতে পারছেন না। ফলে অনেকেই বাধ্য হয়ে পূর্বের সঞ্চয় ভেঙে খরচ মেটাচ্ছেন। নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের ওপর এই চাপ বেশি পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দৃশ্যমান হচ্ছে সারিয়াকান্দি নদীবন্দর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কলকাতায় হোটেলে আগুনে ৮ বাংলাদেশির মৃত্যু
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসার পাশে উচ্চশব্দে গান-বাজনা, প্রতিবাদ করতে গিয়ে আহত ২০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন আয়া-পাহারাদার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে অনিয়ম-হয়রানি ঠেকাতে ডিসিদের ১৪ নির্দেশনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ -রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে আজ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম কোনো দায় নেই -ডা. জাহেদ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে -তথ্যমন্ত্রী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই -জোনায়েদ সাকি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে যানজট নিরসনে ৭০০ বাস নামানোর পরিকল্পনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)