সচিবালয়ে আনসারদের বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে স্থগিত
চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেছেন আনসাররা। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বেলা ১টা ২০ মিনিটের দিকে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে বিদ্যুৎ ভবনের উল্টো দিকের ৩ নম্বর গেট দিয়ে সচিবালয়ে ঢুকে পড়েন।
অর্ধশতাধিক আনসার ঢুকে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটটি দ্রুত বন্ধ করে দেয়। আনসাররা ভেতরে ঢুকে চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিতে থাকেন।
চাকরি জাতীয়করণের দাবিতে দুই দিন ধরে আন্দোলন করছেন আনসাররা।
পরে বেলা ৩টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অঙ্গীভূত আনসার সদস্যদের দাবি মেনে নেয়ার ঘোষণা দিলে আন্দোলনের সমন্বয়ক নাসির মিয়া কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।