বন্যার্তদের সাহায্য নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে শিক্ষার্থী নিহত
বন্যার্তদের সাহায্য করা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে হাফিজ (২১) এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার (২৪ আগস্ট) রাজধানীর পশ্চিম রামপুরার ওয়াবদা রোড এলাকায় ঘটেছে এই ঘটনা।
নিহতের বন্ধু নাঈম বলেন, আমরা বানভাসি মানুষের সাহায্যের জন্য ত্রাণের টাকা তুলছিলাম। আমাদের গ্রুপটিতে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছেন। রামপুরার উলন এলাকার আরেকটি গ্রুপ তারা আমাদের সাথে ত্রাণের জন্য টাকা তুলতে চায় এবং তাদের সঙ্গে নিয়ে ত্রাণ দেওয়ার জন্য বলে। আমাদের সিনিয়ররা তাদের জানায় আমাদের গ্রুপে অনেক লোকজন আছে আমরা আপনাদের গ্রুপে নিতে চাই না। এই নিয়ে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে সন্ধ্যার দিকে আমরা টাকা তুলছিলাম। এ সময় হাফিজ চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ করে ১৫ থেকে ২০ জন ধারালো অস্ত্র নিয়ে হাফিজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে চলে যায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।