সচিবালয়ের বাইরে যাচ্ছে পিআইডি ও আবাসন পরিদফতর
নিজস্ব প্রতিবেদক:
সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত সংস্থা তথ্য অধিদফতর (পিআইডি) ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধিভুক্ত সংস্থা সরকারি আবাসন পরিদফতরকে সচিবালয়ের বাইরে স্থানান্তর করার কথা ভাবছে সরকার।
কারণ হিসেবে জানা গেছে, এ দুটি সংস্থা থেকে যারা সেবা পেতে চান তাদের সচিবালয়ের ভেতরে আসতে পাস জোগাড় করতে হয়, যা কষ্টসাধ্য। অপরদিকে, পাস নিয়ে ভেতরে প্রবেশের ঘটনায় সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থায় হুমকির বিষয়টিও সামনে চলে আসে। এসব কারণেই মূলত এ দুটি সংস্থার কার্যক্রম সচিবালয়ের বাইরে কোথাও স্থানান্তর করা যায় কিনা তা নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহল চিন্তাভাবনা করছে বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, বাংলাদেশ সচিবালয় শুধু মন্ত্রী ও সচিবদের দফতর, যেখানে সরকারের মন্ত্রণালয়ের কর্মকা- পরিচালনা করা হয়। সেখানে মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থার সরাসরি দাফতরিক কাজকর্ম পরিচালনা অনেকটাই বেমানান। এ ছাড়া সরকারের সব মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলো সচিবালয়ের বাইরে রাজধানীর বিভিন্ন স্থানে দাফতরিক কার্যক্রম পরিচালনা করছে। শুধু সরকারি এই দুটি সংস্থা সচিবালয়ের ভেতরে তাদের দাফতরিক কর্মকা- পরিচালনা করছে। ফলে এতদিন বিষয়টি নিয়ে তেমন কেউ মাথা না ঘামালেও ২৫ ডিসেম্বর সচিবালয়ে অগ্নিকা-ের ঘটনায় অনেকের টনক নড়েছে। ফলে বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে সরকারি সংশ্লিষ্ট মহল।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।