সঙ্কট বাড়ছে ব্রিটিশ বাহিনীতে, স্বেচ্ছায় চাকরি ছাড়ছে হাজার হাজার সেনা
, ২৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১২ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে ১৫ হাজারের বেশি ব্রিটিশ সেনা সশস্ত্র বাহিনী ছেড়েছে। রেকর্ড পরিমাণ বেতন বৃদ্ধি করেও নিয়োগ সংকট কাটানো যাচ্ছে না। সঙ্কট নিরসনে সরকারের প্রচেষ্টা সত্ত্বেও অব্যাহত রয়েছে পদত্যাগ।
স্থানীয় সময় গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সামরিক বাহিনীর চাকরি ছাড়া ১৫,১১৯ জনের অর্ধেকেরও বেশি চলে গেছে স্বেচ্ছায়।
তবে একই সময়কালে তারা প্রায় ১২ হাজার কর্মী নিয়োগ করেছে বলে জানা গেছে। ফলে সামরিক বাহিনীর সেনা সংখ্যা তুলনামূলক সঙ্কুচিত হয়।
জুলাইয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্রমবর্ধমান নিয়োগ সংকট মোকাবেলায় ছয় শতাংশ বেতন বৃদ্ধির ঘোষণা দেয়, যা দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।
সশস্ত্র বাহিনীর এক জরিপে দেখা গেছে, বেতন বাড়ালেও গত মে মাসে সামরিক বাহিনীতে অসন্তোষ রেকর্ড পর্যায়ে পৌঁছায়।
চলতি মাসের শুরুর দিকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক রয়্যাল মেরিন অ্যালিস্টার কার্নস দাবি করে, ইউক্রেন সংঘাতের মাত্রায় তার দেশ যুদ্ধ করতে বাধ্য হলে, মাত্র ছয় মাসের মধ্যে ব্রিটিশ সেনাবাহিনী নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত সশস্ত্র বাহিনীর ১ লাখ ৮১ হাজার ৫৫০ জন সদস্য ছিল। যা ২০২৩ সালের ১ অক্টোবরের তুলনায় ২ শতাংশ কমেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)