গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
, ১৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
দেশে চিকিৎসকের সামগ্রিক সংখ্যা নিয়ে বড় কোনো সংকট নেই, তবে তাদের বণ্টনে ভারসাম্যহীনতা রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করলেও চিকিৎসকদের বড় অংশ শহরকেন্দ্রিক হওয়ায় স্বাস্থ্যসেবায় বৈষম্য তৈরি হচ্ছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) আয়োজিত দুটি গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. এম এ মুহিত বলেন, দেশে জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের সংখ্যা কম নয়। কিন্তু জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ গ্রামে বসবাস করলেও চিকিৎসকদের ৮০ শতাংশই শহরে অবস্থান করছেন। ফলে গ্রামীণ জনগোষ্ঠী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
তিনি বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থা শুধু চিকিৎসকদের ওপর নির্ভরশীল নয়। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্স, মিডওয়াইফ, ফিজিওথেরাপিস্টসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই চিকিৎসক তৈরির পাশাপাশি এসব পেশার জনবল বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দিতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, দেশে নার্স ও মিডওয়াইফের সংখ্যা বাড়ানোর প্রয়োজন রয়েছে। কিন্তু এ বিষয়ে প্রয়োজনীয় আলোচনা তুলনামূলকভাবে কম হয়। স্বাস্থ্য খাতকে আরো কার্যকর করতে হলে এসব খাতে বিনিয়োগ ও পরিকল্পনা বাড়াতে হবে।
ফিজিওথেরাপিস্টদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থায় তাদের প্রয়োজনীয়তা থাকলেও এখনও যথাযথ গুরুত্ব ও স্বীকৃতি দেওয়া হয়নি। এই খাতের উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
চিকিৎসকদের বিদেশে যাওয়ার প্রসঙ্গে ড. মুহিত বলেন, চিকিৎসকদের বিদেশে পাঠালেই যে দেশে রেমিট্যান্স আসবে, বিষয়টি এমন নয়। অনেক চিকিৎসক বিদেশে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং কেবল মাঝে মাঝে দেশে আসেন।
তিনি আরো বলেন, দেশে ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতকেও এ ক্ষেত্রে উৎসাহিত করা হবে। একই সঙ্গে স্বাস্থ্যখাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ ও গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুয়া বিলের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ, জেলার বরখাস্ত
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রূপপুরে পরমাণু জ্বালানি বিক্রিয়া সম্পন্ন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ২৬
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমানবন্দরে হীরা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান পাথর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদির রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে আলোচনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -স্বাস্থ্যমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমি চাই দেশে বিমান থাকবে ২০০টিরও বেশি -বিমানমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি -বাউবি উপাচার্য
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে’
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)