বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
ড্যাপ (ডিটেইলড এরিয়া প্ল্যান) সংশোধনসহ আবাসন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলামের সঙ্গে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের (২০২৬-২০২৮) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজউকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজউক চেয়ারম্যানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে ড্যাপ সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে। সীমিত জমির বাস্তবতায় আধুনিক নগরায়নের জন্য সিটি সেন্টারের মতো বহুতল ও পরিকল্পিত ভবন নির্মাণের সুযোগ আরও বিস্তৃত করা প্রয়োজন। পাশাপাশি তিনি সমগ্র দেশের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে কৃষি, আবাসন, শিল্পাঞ্চল ও বনায়নের জন্য পৃথক জোন নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। ঢাকার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ ঋণ ও প্রণোদনা দেয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।