ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
, ১৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বর্তমান বাস টার্মিনালগুলোকে মেরামতের কারখানা বা ওয়ার্কশপ হিসেবে আর ব্যবহার করতে দেয়া হবে না। রাজধানীর যানজট নিরসনে ও শৃঙ্খলা ফেরাতে সেখানে কেবল বাস থামানো এবং যাত্রী ওঠানামার কাজ চলবে। যত্রতত্র বাস পার্কিং ও দীর্ঘ সময় সংস্কার কাজ বন্ধে এমন কঠোর অবস্থান নিয়েছে সরকার।
সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক সংলাপে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে ঢাকার ভেতরে থাকা চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্দিষ্ট স্থানে স্থানান্তর করা হবে। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এই অনুষ্ঠানের আয়োজন করে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে এবং ফুলবাড়িয়া টার্মিনাল কেরানীগঞ্জে সরিয়ে নেওয়া হবে। গাবতলী টার্মিনাল হেমায়েতপুরে এবং মহাখালী টার্মিনাল উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় স্থানান্তর করা হবে। আব্দুল্লাহপুরে টার্মিনাল করার জন্য ইতোমধ্যে ৫০ বিঘা জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
রাজধানীর কলাবাগান ও কল্যাণপুরসহ বিভিন্ন রাস্তার পাশে থাকা বেসরকারি বাসের কাউন্টারগুলোও পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে। এসব কাউন্টারের সামনে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। তবে যাত্রীদের অভ্যস্ততার কথা বিবেচনা করে এই প্রক্রিয়া বাস্তবায়নে মালিকদের কয়েক মাস সময় দেওয়া হয়েছে।
শহরের গণপরিবহনে শৃঙ্খলা আনতে প্রতিটি রুটে বাস মালিকদের নিয়ে কোম্পানি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে বিচ্ছিন্নভাবে কোনো ব্যক্তি মালিকানাধীন বাস নির্দিষ্ট রুটে প্রতিযোগিতা করে চলতে পারবে না। একই রঙের ও নির্দিষ্ট মানের বাস চলাচলের পাশাপাশি ইলেকট্রিক ভেহিকেল বা ই-ভেহিকেল নামানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বর্ণের দাম আবারও বাড়লো
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজার বিমানবন্দরে কী এত মধু!
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তি করার নীতিমালা জারি
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের বাণিজ্যের আকার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় -বাণিজ্যমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সঙ্গে বাণিজ্যের নতুন দ্বার হতে পারে কুনমিং-চট্টগ্রাম করিডোর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আদালতে ঝুলছে ৪৬ লাখ মামলা, সমাধান কোথায়
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)