সকল শিক্ষার্থীদের সামরিক ট্রেনিং দেয়া হবে -মেজর হাফিজ
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি ক্ষমতায় গেলে সকল শিক্ষার্থীদের সামরিক ট্রেনিং দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের ক্র্যাব মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, প্রতিবেশী রাষ্ট্র যদি সামরিক শক্তি দেখাতে চায় আমরা সামরিকভাবেই তাদেরকে মোকাবিলা করব। আমরা বাংলাদেশের জনগণকে একটা সেনাবাহিনীতে পরিণত করবো। আমরা তাদেরকে সামরিক ট্রেনিং দেবো। সকল ছাত্রদেরকে অন্যান্য দেশে যেমন ন্যাশনাল সার্ভিস থাকে, এক বছর কিংবা দু-বছর সামরিক বাহিনীতে ভলান্টারি সার্ভিস দেয় ছাত্ররা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায় আমরা ইনশাআল্লাহ সেই ব্যবস্থা করব। ছাত্রদেরকে সামরিক কর্তৃপক্ষ দেয়া হবে এবং একটা সেনাবাহিনী আরেকটা সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে পারে। পাকিস্তান আর্মি নয় মাসের যুদ্ধে হেরে গিয়েছে। কারণ তারা বাঙালি জাতির বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। একইভাবে আশা করি, আমাদের প্রতিবেশী এবং অন্যান্য যাদের লোলুপ দৃষ্টি রয়েছে বাংলাদেশের দিকে, বাংলাদেশের জনগণকে পদানত করতে চায়- আমরা বলতে চাই, এভাবে একটা জাতিকে কেউ পদানত করতে পারে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।