সউদী ও কুয়েতের কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি মার্কিন যুক্তরাষ্ট্রের
, ০৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৮ জুলাই, ২০২৬ খ্রি:, ০৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আবহে এক বড় সামরিক পদক্ষেপ নিলো মার্কিন যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে নিজেদের মিত্রদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সউদী আরব ও কুয়েতের কাছে মোট ২০০ কোটি (২ বিলিয়ন) ডলারেরও বেশি মূল্যের অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সউদী আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করতে প্রায় ১৯৬ কোটি (১.৯৬ বিলিয়ন) ডলারের অস্ত্র বিক্রির চুক্তি অনুমোদন করা হয়েছে।
এই চুক্তির আওতায় সউদী আরবকে বিমান থেকে আকাশে এবং বিমান থেকে ভূ-পৃষ্ঠে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম ‘অ্যাডভান্সড প্রিসিশন উইপন সিস্টেম’-এর সর্বোচ্চ ২০ হাজার গাইডেন্স ইউনিট সরবরাহ করা হবে। এর পাশাপাশি লঞ্চার, ওয়ারহেড, খুচরা যন্ত্রাংশ, বিশেষ প্রশিক্ষণ এবং লজিস্টিক সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে সউদী আরবের পাশাপাশি কুয়েতের জন্যও একটি বড় সামরিক প্যাকেজ অনুমোদন করেছে ওয়াশিংটন। কুয়েতের জন্য বিমানসংক্রান্ত প্রযুক্তিগত সহায়তা ও সরঞ্জাম বাবদ ৪৮ কোটি ৪০ লাখ (৪৮৪ মিলিয়ন) ডলারের একটি পৃথক চুক্তি অনুমোদন করা হয়েছে। এর আওতায় দেশটির সি-১৭ যুদ্ধবিমান সংক্রান্ত প্রযুক্তিগত সহায়তা, রক্ষণাবেক্ষণ সেবা, সফটওয়্যার, যন্ত্রাংশ ও লজিস্টিক সরঞ্জাম দেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)