খাইবার শেকান বের করলো ইরান, জর্ডান-বাহরাইনে হামলা
, ০৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৮ জুলাই, ২০২৬ খ্রি:, ০৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি)। জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে এই হামলা চালানো হয়। আইআরজিসির দাবি, তাদের নিখুঁত অপারেশনে মার্কিন বিমান ঘাঁটি, কমান্ড সেন্টার, রাডার ব্যবস্থা এবং জ্বালানি সংরক্ষণাগারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের একটি সামরিক বিবৃতিতে জানানো হয়েছে, জর্ডানের আজরাক এলাকায় অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে তাদের উন্নত ‘খাইবার-শেকান’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই সুনির্দিষ্ট হামলায় মার্কিন যুদ্ধবিমানের একটি হ্যাঙ্গার এবং পশ্চিম এশিয়ার একটি নতুন মার্কিন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়েছে।
হামলার পর জর্ডানের জনগণের উদ্দেশ্যে সরাসরি এক বার্তায় আইআরজিসি বলেছে, মার্কিন ও জায়নবাদীদের অপরাধের অন্যতম প্রত্যক্ষদর্শী জর্ডানের জনগণ। তারা যেন নিজেদের ভূমিকে এই অপরাধীদের আগ্রাসনের জন্য ব্যবহার করতে না দেয় এবং মার্কিন স্বার্থের ওপর সর্বশক্তি দিয়ে আঘাত হানে।
একই সাথে বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছে আইআরজিসির নৌবাহিনী। ‘অপারেশন ট্রু নাসর ২’ এর দশম তরঙ্গের অংশ হিসেবে এই হামলা চালানো হয়। এতে মার্কিন বাহিনীর আকাশসীমা নজরদারি ও রাডার ব্যবস্থা এবং যুদ্ধবিমানের জ্বালানি পাম্পিং স্টেশন ধ্বংস হয়ে যায়।
ইরানের ইলাম প্রদেশে একটি শিশু ক্যান্সার হাসপাতাল ও বেসামরিক পানীয় উৎপাদন কেন্দ্রে মার্কিন হামলার জবাবে এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। সূত্র: আল মায়াদিন।
দাবানলের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে আম্রিকার নিউইয়র্ক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রুথ সোশ্যালের তথ্য বিক্রি, ড্রাম্পের বিরুদ্ধে মামলা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীন, জাপান ও দ. কোরিয়ায় তীব্র দাবদাহ অব্যাহত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের হামলায় জঞ্জালের ভাগাড়ে পরিণত দখলদারদের ট্যাংক
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের সংঘাত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে দখলদারগুলো
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত দুই শতাধিক, নিখোঁজ বহু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












