সংস্কৃতি চর্চাকে তৃণমূল পর্যন্ত নিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
সংস্কৃতি চর্চাকে তৃণমূল পর্যন্ত নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুধু জেলা পর্যায়ে নয়, একেবারে সাংস্কৃতিক চর্চার কেন্দ্র নিয়ে যেতে হবে তৃণমূল পর্যায়ে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) গণভবন থেকে ভার্চুয়ালি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তৃণমূল থেকে মেধাবীদের খুঁজে বের করে এনে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে কাজে লাগানোর কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংস্কৃতি চর্চায় প্রযুক্তিকে ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতি বিকাশ ও উৎকর্ষ সাধনে যা যা করা দরকার, ভবিষ্যতেও করে যাব। প্রযুক্তির যুগে ছেলেমেয়েদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, তাদের চিন্তাচেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কৃতিকে বিকশিত করতে হবে। যেন তারা বাঙালি সংস্কৃতি ভুলে না যায়। ’
তিনি বলেন, ‘বাংলাদেশকে যেমন আর্থসামাজিভাবে উন্নত করছি, পাশাপাশি সংস্কৃতি চর্চা বা মেধা সংরক্ষণেও আমরা এগিয়ে যাব। আন্তর্জাতিক বিশ্বেও যাতে আরও ভালোভাবে বিকশিত হতে পারে, সে পদক্ষেপও আমরা নেব। ’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।