৬০ বছর পর ‘বাল্যবন্ধুর’ সঙ্গে দেখা:
পাকিস্তানি প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে বললেন সালমান এফ রহমান
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ছানী, ১৩৯১ শামসী সন , ০৩ জুলাই, ২০২৩ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
সৌদি আরবে হজপালনে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে দেখা হয়েছিল পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভির। তবে এসময় রাষ্ট্রপতির পাশে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে দেখে অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে ওঠেন তিনি। কারণ, তারা ছোটবেলার বন্ধু এবং দীর্ঘ ৬০ বছর পর দেখা হলো দুজনের। সেই উচ্ছ্বাসের কথা টুইটারে নিজেই জানিয়েছেন পাকিস্তানি প্রেসিডেন্ট।
টুইটে তিনি বলেন, মক্কা, মিনা ও মদিনায় বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব সাহাবুদ্দিনের সঙ্গে দারুণ সাক্ষাৎ হয়েছে। রওজা-ই-রসুলের নিচে সাদা পোশাকে আমার ছোটবেলার বন্ধু সালমান এফ রহমান। ৬০ বছর পরে আমাদের দেখা হলো। আল্লাহর আশীর্বাদ আমাদের সম্পর্কের ক্ষেত্রে বিস্ময়কর কাজ করবে।
হজ করতে গিয়ে ‘বাল্যবন্ধু’ আরিফ আলভির সঙ্গে দেখা হওয়ার কথা জানিয়েছেন সালমান এফ রহমানও। এক টুইটে তিনজনের (রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আরিফ আলভি ও সালমান এফ রহমান) ছবি শেয়ার করে তিনি লিখেছেন, মসজিদে নববিতে আরিফ আলভির সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। আমাদের যখন শেষবার দেখা হয়েছিল, তখন আমার বয়স ছিল ১২ বছর। (এই সাক্ষাৎ) শৈশবের অনেক স্মৃতি ফিরিয়ে এনেছে।
সাক্ষাতে কী কথা হয়েছিল তা উল্লেখ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, আমি তাকে (পাকিস্তানি প্রেসিডেন্টকে) বলেছি, সম্পর্ক উন্নয়নের স্বার্থে একাত্তরের জন্য আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। আমরা উম্মাহর কল্যাণের জন্য দোয়া করেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)