‘সংসদে মিনিটে খরচ পৌনে ৩ লাখ অথচ বিরোধীদল পর্দা-ওয়াশিংমেশিন-মাইক্রোওয়েভের আলোচনা করে’
জাতীয় সংসদ পরিচালনার জন্য মিনিটে ২ লক্ষ ৭২ হাজার টাকার বেশি খরচ হলেও বিরোধীদলীয় সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দিয়ে থাকেন বলে উল্লেখ করেছেন বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের সদস্য ড. নিলোফার চৌধুরী মনি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এমন অভিযোগ করেন।
নিলোফার চৌধুরী মনি বক্তব্য দেয়ার সময় নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামাতের এমপি আব্দুল মুনতাকিমের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, মহান জাতীয় সংসদ পরিচালনার জন্য প্রতি মিনিটে ২ লক্ষ ৭২ হাজার টাকা খরচ হয়। এখানে বিরোধীদল পর্দা, বালিশ, মেশিন, মাইক্রোওয়েভ- এইসব আলোচনা করে। আরও আলোচনা করে কার বাবা-দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।